লেখক পরিচিতি

86857567_10157867405484360_3240469528236261376_n

জন্ম ১৬ই ডিসেম্বর।
জন্ম ও বেড়ে ওঠা ফরিদপুর শহরে। স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়ে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে।
ফরহাদ হোসেন—একজন লেখক, চিত্রনাট্যকার, নির্মাতা, প্রযোজক, সঞ্চালক এবং সাংস্কৃতিক সংগঠক। শিকাগোর বিখ্যাত ডিপল ইউনিভার্সিটি থেকে কম্পিউটার ম্যানেজমেন্ট এবং ইনফরমেশন সিস্টেমস-এ স্নাতকোত্তর, আমেরিকার একটি প্রখ্যাত কোম্পানীতে আইটি কনসালট্যান্ট হিসেবে কর্মরত শশব্যস্ত ফরহাদ হোসেনের পেশাগত কাজের বাইরের সিংহভাগ সময় কাটে লেখালেখি, মিডিয়া এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে।

Group-29.png
Group-9279.png
0c1167a8-e477-4921-8e23-e59089c9a36c
উত্তর আমেরিকার বিভিন্ন ধারার সাংস্কৃতিক অঙ্গনে অবাধ বিচরণকারী ফরহাদ হোসেন মূলত নিরীক্ষাধর্মী চিত্রনাট্য লেখার মাধ্যমে তার লেখালেখির জগতে পদচারণা শুরু করেন। এক দশকেরও অধিক সময় ধরে তিনি চিত্রনাট্য ও গল্প লিখে চলেছেন। থেমে থাকে নি উপন্যাস লেখার কাজও।
576430_10150821638014360_1201694491_n
তাঁর লেখায় প্রবাসীদের জীবিকা ও জীবনের টানাপোড়েন, সুখ-দুঃখ, সমসাময়িক বিষয়গুলো বিশেষভাবে প্রতিফলিত হয়। একইভাবে গল্পের অদেখা স্থান-কাল-পাত্রগুলো পাঠকবৃন্দের মনোজগতে প্রতিফলন ঘটিয়ে নতুন মাত্রা যোগ করে। প্রকাশিত বইয়ের সংখ্যা পাঁচটি। সমকালীন গল্পগ্রন্থ তৃতীয় পক্ষ, ছোট গল্পের সংকলন ধূসর বসন্ত এবং উপন্যাসিকার সংকলন …এবং একদিন হঠাৎ। স্বপ্নজাল তাঁর প্রথম উপন্যাস। অমর একুশে বইমেলা ২০২২-এ প্রকাশিত হয়েছে তার দ্বিতীয় উপন্যাস ‘যোজন যোজন দূর’। তার প্রতিটি গ্রন্থই পাঠক সমাদৃত হয়েছে এবং সুসমালোচকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। বর্তমানে স্ত্রী, এক কন্যা এবং এক পুত্রকে নিয়ে বসবাস করছেন টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরে।
আত্মতৃপ্তি

“কিছু কাজ পৃথিবীতে রেখে যেতে চাই এবং সেটাই হবে পৃথিবীতে আসার সার্থকতা।” - জর্জ হার্বার্ট

IBM

আবিএম

আইটি কনসলটেন্ট
Anya Prokash

অন্যপ্রকাশ

অ্যাডমিন
Anya Adda

অন্যআড্ডা

সমন্বয়ক